ফুলগাজীতে ৫১ লাখ টাকার চেক জালিয়াতি: গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় তিন সরকারি কর্মচারীর জামিন
নিজস্ব প্রতিবেদক | ফেনী
ফেনীর ফুলগাজীতে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার হওয়া তিন সরকারি কর্মচারী। ফাইল ছবি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২৬টি সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন সরকারি কর্মচারী আদালত থেকে জামিন পেয়েছেন। মামলায় গ্রেপ্তারের মাত্র পাঁচ দিনের মাথায় তাদের জামিন মঞ্জুর হওয়ায় বিষয়টি স্থানীয় প্রশাসনিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১২ জুলাই) ফুলগাজী আমলি আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম অভিযুক্তদের জামিন আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করেন।
২৬টি সরকারি চেক জালিয়াতির মামলার পটভূমি
মামলার নথি অনুযায়ী, গত ৭ জুলাই ফুলগাজী উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল...
