এমসি কলেজ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, খালাস ৪
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন আদালত।
এমসি কলেজ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, খালাস ৪প্রায় ছয় বছর আগে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত দেশজুড়ে আলোড়ন তোলা সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বহুল আলোচিত এই মামলায় আট আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।কার কী সাজা হলোআদালতের রায় অনুযায়ী, সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দ...


